NEWS DESK ২৬ জানু ২০২৬ ১১:৩৬ এ.এম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এবার নির্বাচনে ভোটের পাশাপাশি আপনাদের আরো কিছু কাজ করতে হবে। নির্বাচনের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাতে করবেন। তারপর ভোটের লাইনে দাঁড়িয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দেওয়ার পর ভোট শেষ হওয়া পর্যন্ত সবাই ভোট কেন্দ্রে অবস্থান করবেন।
কেউ যেন ষড়যন্ত্র করতে না পারে তাই কেন্দ্র এবং ব্যালট বাক্স পাহারা দিবেন।’
রবিবার (২৫ জানুয়ারি) রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে এইচ. জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘বর্তমানে দেশে বেকার সমস্যাই অন্যতম সমস্যা। বিএনপি সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি। আমরা দেশের মানুষকে ধোঁকা দিয়ে কোন লাভ আছে? বিএনপি একটি অভিজ্ঞ রাজনৈতিক দল। দেশ চালানোর আমাদের অভিজ্ঞতা আছে। আমরা মানুষকে জবান দিচ্ছি, চেষ্টা করবো সেটা রাখার জন্য।
প্রান্তিক মাঝারি কৃষক ভাই যারা আছে আমরা আগে তাদের কাছে পৌঁছাতে চাই। আমরা প্রান্তিক কৃষকদের জন্য কৃষি কার্ড এর ব্যবস্থা করবো।’
তিনি বলেন, ‘বেকারদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষিত করতে চাই। ঘরে বসে আমাদের মা বোনেরা বিভিন্ন জিনিস তৈরি করে আমরা তাদের ছোট ছোট ব্যাংক ঋণের ব্যবস্থা করবো এবং তৈরি করা সেই জিনিসগুলো বিদেশে রপ্তানির ব্যবস্থা করবো। আমাদের আশে পাশে অনেক মানুষ আছে যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন।
তারা হলেন বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জেম। আমরা ক্ষমতায় গেলে তাদের মাসে মাসে একটি সম্মানী ভাতা ও প্রশিক্ষণের ব্যবস্থা করো।’
তারেক রহমান আরো বলেন, ‘আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমালোচনা করতে চাই না। কারণ তাদের সমালোচনা করে আমার কোন লাভ নেই। আমরা ক্ষমতায় গেলে এই দেশের জনগণের জন্য কি করবো মানুষ তা জানতে চায়। অন্যের গিবত করলে কি তাতে পেট ভরবে? অন্য রাজনৈতিক দল শুধু বিএনপির সমালোচনাই করে। আমরা সরকার গঠন করলে ওয়ান, টু, থ্রি করে জনগণকে দেওয়া আমাদের সেই ওয়াদাগুলো বাস্তবায়ন কাজ শুরু করবো। কে কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে, সেই সাথে মানুষ তাদেরও পরিবর্তন চায়। তাদের সন্তান যেহেতু ভালো শিক্ষা পায়, পরিবার যেন ভালো থাকে, তারা যেন নিরাপত্তার সাথে ব্যবসা বাণিজ্য আর চাকরি করতে পারে তারা সেই পরিবর্তন চায়। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করতে হবে। মা বোনদের চিকিৎসার সুবিধার্থে আমরা ১ লাখ হেলথ কার্ড করবো।’
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুল হুদার সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির (কাজী জাফর) কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী নাহিদ, কুমিল্লার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম, সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু
জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম
জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ
বিএনপির বাইরে মন্ত্রী হতে পারেন যারা
ঢাবি শিক্ষক মোনামীকে হত্যার হুমকি
আপনারা যে খালেদা জিয়ার দল—এই সম্মানটুকু রাখবেন: ফাহাম আব্দুস সালাম
তারেক রহমানকে যেসব উপহার দিলেন নাহিদ ইসলাম
সংসদে যাচ্ছেন এনসিপির ছয় নেতা
ইলিয়াস পত্নী লুনা ও রুমিন ফারহানাসহ জয়ী হলেন ৭ নারী
গোপালগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর ভরাডুবি
দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি
বিপুল ভোটে বিজয়ী আন্দালিব রহমান পার্থ
ফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাসীরউদ্দীন পাটওয়ারীর
নেত্রকোনা-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে লুৎফুজ্জামান বাবর
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম
৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াতের আমির
‘বিজয়ী’ ভিপি নুরকে অভিনন্দন জানিয়ে মামুনের পোস্ট
৫৪ কেন্দ্রের ফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খাঁনের ধানের শীষ
রুমিন ফারহানা এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে
ঢাকা-১৩ আসনে মামুনুলকে ছাড়িয়ে গেলেন বিএনপির প্রার্থী
১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস, ভোটের ব্যবধান কত?
নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির
নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম
‘আমি রাজনীতি ছাড়া থাকব না, আমার জন্য দোয়া করবেন’—তারেক রহমানকে কিশোরী
নির্বাচনের দিন ষড়যন্ত্র ঠেকাতে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহাড়া দিবেন : তারেক রহমান
খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে
আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল