শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চাদাঁবাজির অভিযোগে নিজদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিলেন নবনির্বাচিত এমপি

NEWS DESK ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৫ পি.এম

বিএনপি

দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন লক্ষ্মীপুর-৪ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

 

রামগতি থানায় এসব মামলা দায়েরের পর আসামিদের মধ্যে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক ভিডিও এবং অডিও বার্তায় সদ্য নির্বাচিত এমপি মামলা দায়েরের কথা স্বীকার করে, আইনজীবিদের কে অনুরোধ করেছেন, তাদের মামলায় যেন না আইনগত সহায়তা না দেয়া হয়। 

সদ্য নির্বাচিত এমপির নিদের্শনার পর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে মামলা গুলো দায়ের করেন। 

 

মামলার আসামিদের মধ্যে চর রমিজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নান, ইউপি মেম্বার  সুমন উদ্দিন , চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন, চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালামসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রয়েছেন।

 

মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রামগতি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের একদল নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে।

 

চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। 

 

একইদিনে চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, ওয়ার্ড সভাপতি মো. আশিকের নেতৃত্ব ২৫ জনের একটি দল রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে মহড়া দেয়। রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে আসামিরা।

 

নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদদিন নিজান বলেন, 'রামগতিতে কিছু ঘটনা ঘটেছে, আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি-কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ রয়েছে। অপরাধীদের ছাড় নয়। এছাড়া বহিষ্কারসহ যে কোনো শাস্তির আওতায় আনা হবে।' 

 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, 'অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।'

 

এদিকে স্থানীয় ভাবে জানা গেছে, লক্ষ্মীপুরের চারটি আসনের সংসদ সদস্যদের মধ্যে সর্বদলীয় মানুষের নিকট খুবই জনপ্রিয় এবিএম আশরাফ উদ্দিন নিজান। নির্বাচনীয় ইশতেহারে তিনি অঙ্গীকার করেছিলেন, সবার আগে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি সবার আগে বন্ধ করবেন। নির্বাচিত হওয়ার পরপরই তিনি এ তিন অপরাধের বিরুদ্ধে অভিযান শুরু করলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ঝিনাইদহে আ.লীগ নেতার পুকুরে বিষ, ১৮ লাখ টাকার ক্ষতি

news image

চাদাঁবাজির অভিযোগে নিজদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিলেন নবনির্বাচিত এমপি

news image

ভিসির পদত্যাগসহ ৭ দফা দাবিতে তালা, বৈঠকে উত্তেজনা ও হাতাহাতি

news image

ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ

news image

নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার

news image

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি

news image

যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল

news image

ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহতদের সর্বশেষ অবস্থা

news image

ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

news image

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের দাবীতে ইনকিলাব মঞ্চ

news image

লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা

news image

মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২

news image

ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত

news image

সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ, কারণ জানালেন ঠিকাদার

news image

যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না

news image

ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দুঃখ প্রকাশ করলেন জামায়াত নেতা

news image

ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’

news image

৭ মাস পর জামিনে মুক্তি, জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

news image

শৈলকুপায় প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল কৃষকের

news image

ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক

news image

রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, ১১টি জীবিত উদ্ধার

news image

অস্ত্রের লাইসেন্স পেতে লাইন

news image

দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

news image

বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা

news image

যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

news image

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

news image

প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

news image

সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত

news image

সিংড়ায় জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত

news image

হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার