শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

সংসদে যাচ্ছেন এনসিপির ছয় নেতা

NEWS DESK ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪৭ পি.এম

নির্বাচন

জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছয় শীর্ষ নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন। এই ছয়জন জাতীয় সংসদে দলটির প্রতিনিধিত্ব করবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এনসিপির এই প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে ঢাকা-১১ আসনে জয়ী হয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। রংপুর-৪ আসন থেকে জয়ী হয়েছেন সদস্য সচিব আখতার হোসাইন। কুমিল্লা-৪ আসন থেকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ ছাড়া নোয়াখালী-৬ আসনে জয়ী হয়েছেন এনসিপির যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ।  কুড়িগ্রাম-২ থেকে যুগ্ম আহবায়ক আতিক মুজাহিদ এবং নারায়নগঞ্জ-৪ থেকে এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনে ফলাফলে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম। এই আসন থেকে শাপলা কলি প্রতীকে তিনি মোট ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট।

রংপুর-৪ (পীরগাছা কাউনিয়া) আসনে বেসরকারিভাবে ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট। আখতারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হজার ৯৪৪ ভোট।

কুমিল্লা-৪ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের জসীম উদ্দিন ট্রাক প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট। 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুড়িগ্রাম-২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ১১ দলীয় ঐক্যের শাপলা কলি প্রার্থী ও এনসিপি নেতা ড. আতিক মুজাহিদ। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এনসিপির ড. আতিক মুজাহিদ ১ লাখ ৫৬ হাজার ৫০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ১০ হাজার ৮০০ ভোট বেশি পেয়েছেন।

নারায়ণগঞ্জে-৪ আসনে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আবদুল্লাহ আল আমিন ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি নেতৃত্বাধীন শরিক দলের প্রার্থী মনির হোসেন কাসেমী পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট। 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিচারের আগে আওয়ামী লীগকে ক্ষমা করলে ইতিহাস ক্ষমা করবে না: মঞ্জু

news image

জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

news image

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন ডা. জাহেদ, যা বললেন ফাহাম আব্দুস সালাম

news image

জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানবে বিএনপি: সালাহউদ্দিন আহমদ

news image

বিএনপির বাইরে মন্ত্রী হতে পারেন যারা

news image

ঢাবি শিক্ষক মোনামীকে হত্যার হুমকি

news image

আপনারা যে খালেদা জিয়ার দল—এই সম্মানটুকু রাখবেন: ফাহাম আব্দুস সালাম

news image

তারেক রহমানকে যেসব উপহার দিলেন নাহিদ ইসলাম

news image

সংসদে যাচ্ছেন এনসিপির ছয় নেতা

news image

ইলিয়াস পত্নী লুনা ও রুমিন ফারহানাসহ জয়ী হলেন ৭ নারী

news image

গোপালগঞ্জে গণভোটে ‘হ্যাঁ’-এর ভরাডুবি

news image

দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপি

news image

বিপুল ভোটে বিজয়ী আন্দালিব রহমান পার্থ

news image

ফল পরিবর্তনের চেষ্টা হচ্ছে, অভিযোগ নাসীরউদ্দীন পাটওয়ারীর

news image

নেত্রকোনা-৪ আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে লুৎফুজ্জামান বাবর

news image

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

news image

৬৬ কেন্দ্রে এগিয়ে জামায়াতের আমির

news image

‘বিজয়ী’ ভিপি নুরকে অভিনন্দন জানিয়ে মামুনের পোস্ট

news image

৫৪ কেন্দ্রের ফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খাঁনের ধানের শীষ

news image

রুমিন ফারহানা এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে

news image

ঢাকা-১৩ আসনে মামুনুলকে ছাড়িয়ে গেলেন বিএনপির প্রার্থী

news image

১২ কেন্দ্রে এগিয়ে মির্জা আব্বাস, ভোটের ব্যবধান কত?

news image

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির

news image

জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজত আমির

news image

নতুন চাঁদাবাজ ও দখলদাররাই দেশের নতুন জালেম: নাহিদ ইসলাম

news image

‘আমি রাজনীতি ছাড়া থাকব না, আমার জন্য দোয়া করবেন’—তারেক রহমানকে কিশোরী

news image

নির্বাচনের দিন ষড়যন্ত্র ঠেকাতে কেন্দ্র ও ব্যালট বাক্স পাহাড়া দিবেন : তারেক রহমান

news image

খালে গোসল করানো হবে জনপ্রতিনিধিদের

news image

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে

news image

আগে আওয়ামী লীগ এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই: ফখরুল