শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ দুইজন

NEWS DESK ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮ পি.এম

রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নবনির্বাচিতদের নিয়ে গঠিত হবে মন্ত্রিসভা। মন্ত্রী পরিষদের শপথ পড়াবেন বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পরেই পদত্যাগ করতে পারেন তিনি। ফলে নতুন করে গঠিত হতে যাওয়া বিএনপি সরকারের রাষ্ট্রপতি কে হবেন- তা নিয়ে চলছে নানা ‍গুঞ্জন ও আলোচনা।

 

রাষ্ট্রপতি পদের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নাম আলোচনায় রয়েছে বলে বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। তবে এই দুজনের মধ্যে মোশাররফ হোসেনের নাম জোরালোভাবে বিবেচনা করা হচ্ছে।

 

এবারের নির্বাচনে ৭৯ বছর বয়সী খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা–১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও ১২ জুন এবং ২০০১ সালে মোট চারবার নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯১ সালে জ্বালানিমন্ত্রী ও ২০০১ সালে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

 

এর আগে ২০২৩ সালেও বিএনপি সরকার গঠন করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাষ্ট্রপতি করার আলোচনা হয়। বগুড়ায় বিএনপির বিভাগীয় সমাবেশে জি এম সিরাজ বলেছিলেন, বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী। আর রাষ্ট্রপতি হবেন খন্দকার মোশাররফ হোসেন।

 

এদিকে সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে রাখার আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম থাকলেও দলের ভেতর থেকে তাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার পরামর্শ রয়েছে।

 

গত ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন নতুন সরকার গঠনের পর তিনি পদত্যাগ করতে পারেন। বলেছিলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করে যাওয়া উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদে থাকায় আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি চলে যেতে আগ্রহী।

 

আওয়ামী লীগের মনোনয়নে ২০২৩ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত মেয়াদ রয়েছে তার।

 

এদিকে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ড. আব্দুল মঈন খান, উপাচার্য ড. আনোয়ারউল্লাহ চৌধুরীর নামও নতুন রাষ্ট্রপতি হওয়ার তালিকা ও আলোচনায় রয়েছে।

 

তবে বিএনপি সরকারের নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন, তা এখনো চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে চূড়্ন্ত সিদ্ধান্ত আসতে পারে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

দুর্নীতি ও ধর্মান্ধতাকে প্রতিহত করে একুশের চেতনা প্রতিষ্ঠিত করতে হবে

news image

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news image

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি: সমাজকল্যাণমন্ত্রী

news image

ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

news image

প্রতিরক্ষা ও জনপ্রশাসনসহ ৫ দপ্তর নিজের হাতে সামলাবেন প্রধানমন্ত্রী

news image

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

news image

জামায়াতের পর সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল এনসিপি

news image

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন

news image

তারেক রহমানের নেতৃত্বে ২৫ পূর্ণমন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী কারা

news image

‘ভারতের সঙ্গে সম্মানের ভিত্তিতে সম্পর্ক ভারসাম্যপূর্ণ হয়েছে’

news image

অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ: প্রধান উপদেষ্টা

news image

বিদায় নিতে আপনাদের সামনে এসেছি : প্রধান উপদেষ্টা

news image

রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় ঢাবির সাবেক অধ্যাপকসহ দুইজন

news image

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও জুলাই সনদের যে বিষয় বাস্তবায়ন হবে না

news image

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জামায়াত আমিরের

news image

ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে

news image

বন্দর ইজারা নিয়ে গোপনীয়তা জনস্বার্থের পরিপন্থী: ফরহাদ মজহার

news image

র‍্যাবের নতুন নাম ‌এসআইএফ

news image

হাইকোর্টে জামিন পেলেন স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগ নেতা সাদ্দাম

news image

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হবে যেসব বিষয়

news image

মুক্তিযোদ্ধা ভাতা বাড়ল ৫ হাজার টাকা

news image

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি

news image

ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ

news image

হাদির সন্তান ও ভাইকে খুন করার শঙ্কায় থানায় জিডি

news image

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

news image

আজ ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

news image

শনিবার থেকে ২৪ ঘণ্টার জন্য তিতাস গ্যাসের সরবরাহ লাইনে নিম্নচাপ

news image

আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেট প্রতি ভরি ২,৫৫,৬১৬ টাকা

news image

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিতে ভারতের সিদ্ধান্তে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য

news image

আ.লীগকে নির্বাচনে আনার প্রশ্নে এবার মুখ খুললেন শারমীন এস মুরশিদ