শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার

NEWS DESK ২৪ জানু ২০২৬ ১১:১২ এ.এম

১৭–২৩ জানুয়ারি সময়কালে ইউক্রেনীয় বাহিনীর তথাকথিত ‘সন্ত্রাসী হামলার’ জবাবে রুশ সশস্ত্র বাহিনী একটি বৃহৎ ও পাঁচটি সমন্বিত নির্ভুল হামলা চালিয়েছে। ফাইল ছবি

মাত্র এক সপ্তাহে ইউক্রেনের খারকিভ ও জাপোরিঝিয়া অঞ্চল এবং দোনেৎস্ক পিপলস রিপাবলিকে পাঁচটি জনপদ দখলের দাবি করেছে রাশিয়া। গত ১৭ থেকে ২৩ জানুয়ারির মধ্যে এই জনপদগুলো দখল করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর তাসের। 


মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খারকিভ অভিমুখে সক্রিয় আক্রমণের মাধ্যমে ব্যাটলগ্রুপ নর্থ খারকিভ অঞ্চলের সিমিনোভকা জনপদ দখল করে। একই সময়ে ব্যাটলগ্রুপ সাউথ দোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রিভোলিয়ে জনপদ দখলে নেয়। ব্যাটলগ্রুপ সেন্টার সক্রিয় আক্রমণ চালিয়ে দোনেৎস্কের নভোপাভলোভকা নিয়ন্ত্রণে আনে। এছাড়া ব্যাটলগ্রুপ ইস্ট জাপোরিঝিয়া অঞ্চলের প্রিলুকি এবং ব্যাটলগ্রুপ দনিপ্র একই অঞ্চলের পাভলোভকা জনপদ দখল করে বলে জানানো হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৭–২৩ জানুয়ারি সময়কালে ইউক্রেনীয় বাহিনীর তথাকথিত ‘সন্ত্রাসী হামলার’ জবাবে রুশ সশস্ত্র বাহিনী একটি বৃহৎ ও পাঁচটি সমন্বিত নির্ভুল হামলা চালিয়েছে। এসব হামলায় ইউক্রেনের সামরিক-শিল্প কমপ্লেক্স, জ্বালানি ও পরিবহন অবকাঠামো, গোলাবারুদ ও জ্বালানি গুদাম, দীর্ঘপাল্লার ড্রোন উৎপাদন ও সংরক্ষণ কেন্দ্র, ড্রোন উৎক্ষেপণস্থল এবং ইউক্রেনীয় সেনা ও বিদেশি ভাড়াটে যোদ্ধাদের অস্থায়ী অবস্থান লক্ষ্য করে আঘাত হানা হয়।

এক সপ্তাহে ব্যাটলগ্রুপ নর্থের অভিযানে ইউক্রেনীয় বাহিনীর এক হাজার ১১০ জনের বেশি সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়। এই সময় খারকিভ ও সুমি অঞ্চলে ইউক্রেনের একাধিক যান্ত্রিক, আঞ্চলিক প্রতিরক্ষা, ন্যাশনাল গার্ড ও সীমান্তরক্ষী ইউনিটের ওপর হামলা চালানো হয়। এতে নয়টি সাঁজোয়া যান, ১০৭টি সামরিক যান ও ১৮টি ফিল্ড আর্টিলারি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে ধ্বংস করা হয় ১০টি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও কাউন্টারব্যাটারি রাডার এবং ২৩টি গোলাবারুদ ও রসদ গুদাম।

ব্যাটলগ্রুপ ওয়েস্ট এক সপ্তাহে এক হাজার ৪০০ জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত করার দাবি করেছে। তাদের অভিযানে দুটি ট্যাংক, ১৮টি সাঁজোয়া যান, ১৫০টি সামরিক যান ও ১১টি ফিল্ড আর্টিলারি ধ্বংস হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি ইউক্রেনীয় বাহিনীর ২৯টি গোলাবারুদ গুদাম ধ্বংস করা হয়েছে।

ব্যাটলগ্রুপ সাউথের অভিযানে এক সপ্তাহে এক হাজার ২৫৫ জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়। এ সময় ৩৩টি সাঁজোয়া যান ধ্বংস করা হয়, যার মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত দুটি স্ট্রাইকার ও চারটি এম–১১৩ সাঁজোয়া যান রয়েছে। এছাড়া ৮০টি সামরিক যান, ১৮টি আর্টিলারি গান, ১৩টি ইলেকট্রনিক যুদ্ধ ও রাডার স্টেশন এবং ১১টি গোলাবারুদ ও জ্বালানি গুদাম ধ্বংসের তথ্য দেয়া হয়।

সবচেয়ে বেশি হতাহতের দাবি করেছে ব্যাটলগ্রুপ সেন্টার। এক সপ্তাহে এই গ্রুপের অভিযানে দুই হাজার ৯৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে জানানো হয়। এতে চারটি ট্যাংক ধ্বংস হয়, যার মধ্যে একটি জার্মান নির্মিত লিওপার্ড ট্যাংক রয়েছে। এছাড়া ৩৩টি সাঁজোয়া যান, ৫০টি সামরিক যান ও ১৫টি আর্টিলারি গান ধ্বংস করা হয়, যার মধ্যে দুটি যুক্তরাষ্ট্রে নির্মিত ১৫৫ মিমি প্যালাডিন স্বচালিত কামান রয়েছে।

ব্যাটলগ্রুপ ইস্টের অভিযানে এক হাজার ৭৪০ জনের বেশি ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে দাবি করা হয়। এতে তিনটি ট্যাংক, ২৩টি সাঁজোয়া যান, ৬৭টি সামরিক যান ও ১১টি আর্টিলারি গান ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে তিনটি গোলাবারুদ ও রসদ গুদাম ধ্বংসের তথ্য জানানো হয়।

ব্যাটলগ্রুপ দনিপ্রের অভিযানে আনুমানিক ৩৩৫ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে বলে রাশিয়ার দাবি। এ সময় ৩৭টি সামরিক যান, দুটি আর্টিলারি গান, ১৩টি ইলেকট্রনিক জ্যামিং স্টেশন এবং পাঁচটি রসদ গুদাম ধ্বংস করা হয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, এক সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর আটটি মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে, যার মধ্যে তিনটি পশ্চিমা নির্মিত। পাশাপাশি একটি ওসা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

আরও খবর

news image

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

news image

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

news image

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

news image

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

news image

রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা

news image

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

news image

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

news image

গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি

news image

চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের

news image

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ

news image

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

news image

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

news image

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

news image

ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো

news image

ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫

news image

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

news image

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

news image

১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের

news image

এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

news image

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩

news image

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২

news image

এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার

news image

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর

news image

অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩

news image

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

news image

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার

news image

মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা

news image

বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান