শনিবার ২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা

NEWS DESK ২২ জানু ২০২৬ ১১:২১ এ.এম

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ হওয়া উপলক্ষে মঙ্গলবার (২০ জানুয়ারি) দেওয়া এক দীর্ঘ বক্তৃতায় মার্কিন অর্থনীতি নিয়ে করা তার অধিকাংশ দাবিই বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রমাণিত হয়েছে।

আল-জাজিরার এক বিশেষ তথ্য যাচাই প্রতিবেদনে দেখা গেছে যে, মূল্যস্ফীতি, ওষুধের দাম, শুল্ক নীতি এবং কর্মসংস্থান নিয়ে প্রেসিডেন্ট যে সব পরিসংখ্যান তুলে ধরেছেন, সেগুলোর সঙ্গে সরকারি দপ্তরের নথিপত্রের বড় ধরনের অমিল রয়েছে। ট্রাম্প তার বক্তৃতায় দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রে এখন ‘কোনো মূল্যস্ফীতি নেই’ এবং ওষুধের দাম ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে, যা গাণিতিক ও অর্থনৈতিকভাবে অসম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে, তিনি গত তিন মাসে মূল মূল্যস্ফীতি ১.৬ শতাংশের মধ্যে থাকার যে দাবি করেছেন তা সঠিক নয়। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) তথ্য অনুযায়ী, গত নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি ছিল ২.৬ শতাংশ এবং সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২.৭ শতাংশে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ওষুধের দাম কমানোর দাবিটিও সমালোচনার মুখে পড়েছে। তিনি দাবি করেছেন তার ‘সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ’ কর্মসূচির কারণে ওষুধের দাম ৩০০ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত কমেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কোনো পণ্যের দাম ১০০ শতাংশ কমার অর্থ হলো সেটি বিনামূল্যে পাওয়া যাওয়া, এর বেশি কমার অর্থ হলো কোম্পানিগুলো উল্টো ক্রেতাকে টাকা দিচ্ছে, যা অবাস্তব।

শুল্ক আরোপের ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সম্পূর্ণ ভুল বলে চিহ্নিত করা হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন যে বাইডেন কোনো শুল্ক আরোপ করেননি, অথচ তথ্য বলছে বাইডেন প্রশাসন রাশিয়ার ওপর ৩৫ শতাংশ, চীনের ইলেকট্রিক গাড়ির ওপর ১০০ শতাংশ এবং সেমিকন্ডাক্টর চিপের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছিল।

এছাড়া সুপ্রিম কোর্টে বিচারাধীন শুল্ক মামলার রায় নিয়ে ট্রাম্পের বক্তব্য আংশিক সঠিক হলেও তা অস্পষ্ট। আদালত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে রায় দিলে সংগৃহীত শুল্কের সম্পূর্ণ অংশ নয়, বরং অর্ধেকের মতো আমদানিকারকদের ফেরত দিতে হতে পারে বলে আগে জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

শ্রম বাজারের চিত্র নিয়েও ট্রাম্পের তথ্যের ঘাটতি পাওয়া গেছে। ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন ২ লাখ ৭০ হাজারের বেশি সরকারি কর্মচারীকে ছাঁটাই করলেও তার দাবি অনুযায়ী তারা বেসরকারি খাতে সহজে কাজ পাচ্ছেন না। বিএলএস-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ৫ লাখ ৮৪ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যেখানে বাইডেন প্রশাসনের শেষ বছরে এই সংখ্যা ছিল প্রায় ২০ লাখ। গাড়ি কারখানা তৈরির বিষয়ে ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত বলেছেন বিশেষজ্ঞরা।

অক্সফোর্ড ইকোনমিকসের তথ্যমতে, পরিবহন সরঞ্জাম কারখানায় বেসরকারি বিনিয়োগ গত বছরের তুলনায় কমে ১ হাজার ৪৪০ কোটি ডলারে নেমে এসেছে। এমনকি গ্যাসের দাম নিয়েও প্রেসিডেন্টের দাবি অমূলক প্রমাণিত হয়েছে; বর্তমানে যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম গ্যালন প্রতি ২.৮২ ডলার, যা ট্রাম্পের দাবি করা ১.৯৯ ডলারের চেয়ে অনেক বেশি। - সূত্র: আল জাজিরা

আরও খবর

news image

ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণা যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের

news image

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

news image

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

news image

সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী ইসলামাবাদ

news image

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

news image

রমজান শুরুর সম্ভাব্য সময় জানাল সৌদি আরব, চাঁদ দেখা নিয়ে নতুন বার্তা

news image

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

news image

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

news image

গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে : জেনেভা একাডেমি

news image

চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক বিস্ফোরণ পরীক্ষার অভিযোগ যুক্তরাষ্ট্রের

news image

বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ

news image

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত

news image

ট্রাম্পকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন নরেন্দ্র মোদি

news image

তুষারঝড়-তীব্র ঠান্ডায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৩০ জনের মৃত্যু

news image

ইতিহাসে প্রথমবার আউন্স প্রতি স্বর্ণের দাম ৫০০০ ডলার ছাড়ালো

news image

ফিলিপাইনে ৩৪২ জন যাত্রীসহ ডুবে গেল ফেরি, নিহত ১৫

news image

যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড় : চার হাজার ফ্লাইট বাতিল

news image

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

news image

১৪ হাজার প্রবাসীর বিরুদ্ধে যে কঠোর সিদ্ধান্ত সৌদি আরবের

news image

এবার কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

news image

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩

news image

পূর্ব প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ২

news image

এক সপ্তাহে ইউক্রেনের ৫ জনপদ দখলের দাবি রাশিয়ার

news image

ইরানের দিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিশাল বহর

news image

অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ৩

news image

ভারতে ২০০ ফুট গভীর খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, নিহত ১০

news image

পাকিস্তানে এক দোকান থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার

news image

মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশির ভাগ দাবিই মিথ্যা

news image

বিক্ষোভে মোট নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান