NEWS DESK ২০ জানু ২০২৬ ১২:৩১ পি.এম
নিজ পরিচয় গোপন করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন জায়গা থেকে ভবঘুরে নারীদের পরিত্যক্ত ভবনের নির্জন স্থানে নিয়ে আসতো সিরিয়াল কিলার সম্রাট।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে তার দেওয়া সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
সাভারে ছয় জনকে নৃশংস কায়দায় হত্যার ঘটনায় গ্রেফতার সিরিয়াল কিলার সম্রাটের প্রকৃত নাম হচ্ছে সবুজ শেখ। তার বাবার নাম পান্না শেখ। তারা তিন ভাই চার বোন। বড় বোন শারমিন। দ্বিতীয় সবুজ শেখ। তারপর আরেক বোন ও আরেক ভাই। তারপরে আরও দুই বোন। তাদের নানা বাড়ি বরিশালে। সবুজের জন্মস্থান এবং বাবার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে। শারীরিক সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন স্থান থেকে ভবঘুরে নারীদের সে নির্জন স্থানে নিয়ে আসতো। তারা অন্য কারো সঙ্গে কিংবা অন্য কেউ তাদের সঙ্গে অনৈতিক কাজ করলে সে তাদেরকে হত্যা করত। সর্বশেষ ঘটনার ৩-৪দিন আগে তানিয়া ওরফে সোনিয়া নামে এক ভবঘুরে তরুণীকে সে কমিউনিটি সেন্টারে এনে রাখে। ওই তরুণীর সঙ্গে আরেক ভবঘুরে যুবক অনৈতিক সম্পর্ক করলে প্রথমে তাকে কমিউনিটি সেন্টারের দোতালায় নিয়ে মেরে ফেলে সম্রাট। এরপর ওই ভবঘুরে তরুণীকে নিচতলায় হত্যা করে। তারপরে লাশ পুড়িয়ে দেয়।
গতকাল সোমবার আদালতের জিজ্ঞাসাবাদে সম্রাট ৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। সম্রাটকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠায় পুলিশ। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৬ হত্যা মামলার আসামি সবুজ ওরফে সম্রাট। জবানবন্দি শেষে গত রাতেই তাকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক কামাল হোসেন।
সাভার মডেল থানার আশপাশে প্রায় সময় ঘুরে বেড়ানো সম্রাট নিজেকে ‘কিং সম্রাট এবং মশিউর রহমান খান সম্রাট‘ বলে দাবি করছে পুলিশের কাছে। সবশেষ গত রোববার জোড়া হত্যাকাণ্ডে তার নাম বলছে পুলিশ। সাভার থানা পুলিশ জানায়, ভবঘুরে প্রকৃতির সম্রাট গত কয়েক বছর ধরে মূলত সাভার মডেল থানার সামনে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাব রেজিস্ট অফিসের আশপাশ, সাভার পৌর কমিউনিটি সেন্টার ও পাকিজার মোড়ে ঘোরাফেরা এবং রাত্রি যাপন করত। রোববার পৌর কমিউনিটি সেন্টারে জোড়া খুনের পর গ্রেফতারকৃত সম্রাট নিজের যে নাম এবং ব্যাংক কলোনী এলাকায় বাড়ির যে ঠিকানা বলেছে, তার সত্যতা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ওই এলাকায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নাম মশিউর রহমান খান সম্রাট । সম্রাট নিজের পুরো নাম ওই কাউন্সিলরের পুরো নামের সঙ্গে মিলিয়ে বলছে। এদিকে, পর্যায়ক্রমে ছয় জনকে খুনের যে কারণ সে দাবি করছে তা নিয়েও সন্দেহ রয়েছে পুলিশের।
ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত সুপার মো. আসাদুজ্জামান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অজ্ঞাতনামা পাঁচজনসহ ছয় খুনের দায় স্বীকার করার পর সম্রাটকে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পাঠানো হয় সোমবার।
ঝিনাইদহে আ.লীগ নেতার পুকুরে বিষ, ১৮ লাখ টাকার ক্ষতি
চাদাঁবাজির অভিযোগে নিজদলের ২৬ নেতাকর্মীর নামে মামলা দিলেন নবনির্বাচিত এমপি
ভিসির পদত্যাগসহ ৭ দফা দাবিতে তালা, বৈঠকে উত্তেজনা ও হাতাহাতি
ঢাবি অধ্যাপককে ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ
নবীগঞ্জে সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ২৫ নেতা বহিষ্কার
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
যমুনা ঘেরাওয়ে ইনকিলাব মঞ্চ, পুলিশের টিয়ার শেল
ইনকিলাব মঞ্চের কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহতদের সর্বশেষ অবস্থা
ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ
জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের দাবীতে ইনকিলাব মঞ্চ
লক্ষ্মীপুরে অবৈধ ভোটের সিল জব্দ, দুইজনের নামে পুলিশের মামলা
মুরগী বিক্রির টাকা আত্নসাৎ করতে সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা, গ্রেপ্তার ২
ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত
সংযোগ সড়ক ছাড়াই সেতু নির্মাণ, কারণ জানালেন ঠিকাদার
যেসব এলাকায় আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না
ডাকসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য, দুঃখ প্রকাশ করলেন জামায়াত নেতা
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
৭ মাস পর জামিনে মুক্তি, জেলগেট থেকে ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা
শৈলকুপায় প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল কৃষকের
ঠাকুরগাঁওয়ে ৩.৪ মাত্রার ভূমিকম্প, জনমনে আতঙ্ক
রাতের আঁধারে ৮ ঘোড়া জবাই, ১১টি জীবিত উদ্ধার
অস্ত্রের লাইসেন্স পেতে লাইন
দিনে-দুপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
বাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট ইসলামী আন্দোলন নেতা
যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
সীতাকুণ্ডে আগুনে ১২ দোকান ভস্মীভূত
সিংড়ায় জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, স্বজনদের আগুনে বৃদ্ধা নিহত
হিজলা উপজেলায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার